নরসিংদী তে ইউএন ও র উদ্যোগে এস এসসি ও সমমানের পরীক্ষাথীদের সুবিধার্থে এল ইডি এনার্জি সেভিং রিচার্জবেল লাইট বিতরন

নরসিংদী তে ইউএন ও র উদ্যোগে এস এসসি    ও সমমানের পরীক্ষাথীদের সুবিধার্থে এল ইডি এনার্জি সেভিং রিচার্জবেল লাইট বিতরন
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

উপজেলা নির্বাহী অফিসার নরসিংদী সদর, আসমা জাহান সরকার,নরসিংদী এর উদ্যোগে চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় প্রতিটি কেন্দ্রে কাল-বৈশাখী ঝড় কিংবা অন্য কোন কারণে বিদ্যুৎ না থাকলেও নিরবিচ্ছিন্ন আলোর সরবরাহ নিশ্চিত করার জন্য উপজেলা পরিষদের অর্থায়নে ১৫টি কেন্দ্র ও ভেন্যু কেন্দ্রের প্রায় ২৫০ টি কক্ষে প্রতি কক্ষে ০২ টি করে ৫০০ (পাঁচশত) এলইডি এনার্জি সেভিং ও রিচার্জেবল লাইট বিতরণ করা হয়েছে। আশাকরি এ ক্ষুদ্র প্রয়াসে নরসিংদী সদর উপজেলার চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা উপকৃত হবে। নরসিংদী উপজেলা নির্বাহী অফিসার এসএসসি ও সমমানের পরিক্ষার্থীদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা জানান।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন