চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে বিয়ার,বিদেশী মদ,অলিভওয়েল সহ ৪ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
চট্টগ্রামের হালিশহর ডগিরখাল এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ড সদস্যরা ১০৫৬ ক্যানবিয়ার,১১৬১ বোতল বিদেশী মদ,ও ০৪ বোতল অলিভওয়েল সহ ৪ কোটি ১৫ লক্ষ,১৩ হাজার টাকা মূল্যমানের চোরাই পণ্য জব্ধ করেছে। ৩ মে ভোর ৫ টায় কোস্টগার্ড বেইস চট্রগ্রাম, চট্টগ্রামের হালিশহর এলাকার ডগিখাল এলাকায় বিশেষ এই অভিযান পরিচালনা করেছেন। এসময় ডগির খালের চট্টগ্রামের একটি ঘাটে চোরাকারবারীরা চোরাই পণ্য বোঝাই বোট থেকে মালামাল খালাস করার কোস্টগার্ড সদস্যরা এই অভিযান পরিচালনা করে উক্ত চোরাইপণ্য গুলো জব্দ করে। তবে ঘটনার সাথে জড়িত রা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত বোট ও মাদক গুলোর ব্যাপারে পরবর্তী আইনানূগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ড সদস্যরা।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক