রাজাপুরে কলেজ ছাত্রকে মারধরের অভিযোগ।
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে কলেজ পড়ুয়া ছাত্র মোঃ মুসা হাওলাদার কে মারধর করেছে ভাড়াটিয়া সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার বিকেল পাঁচটায় উপজেলার টিএনটি রাস্তার ভিতরে এ ঘটনা ঘটে। আহত হলেন ওই থানার উত্তর বড় কৈবর্তখালী গ্রামের বাসিন্দা মোঃ শাহ আলম হাওলাদারের ছেলে ও বড়ইয়া ডিগ্রী কলেজের মেধাবী ছাত্র। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, এলাকার বখাটে সিয়াম কলেজ ছাত্রকে সামান্য বিষয় নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারধরের চেষ্টা করে। এ সময় প্রতিবাদ করলে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। পরে সিয়ামের মামা বাহাদুর প্রবাসে থেকে টাকা দিয়ে সন্ত্রাসীদের ভাড়া করে তার উপরে হামলা চালানোর নির্দেশ দেয়। ঘটনার দিন কলেজ ছাত্রকে পরিকল্পিতভাবে মুঠোফোনে বাসা থেকে ডেকে নিয়ে বাহাদুর এর নির্দেশে আলম হাওলাদার, রবিউল ,রুবেল সহ ৪/৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে । বাম হাত ভেঙে যায় ডান চোখে মারাত্মক জখম হয় । মারধর করে অজ্ঞান করে টাকাসহ মানিব্যাগ ছিনতাই করে নিয়ে কলেজ ছাত্রকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসকরা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ