টেকনাফ কোস্টগার্ডের বিভিন্ন সময় অভিযানে উদ্ধার কৃত সাড়ে ৪৫ কোটি টাকা মূল্যের মাদক দ্রব্য ধ্বংস
দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
টেকনাফে কোস্টগার্ড কর্তৃক সম্প্রতি গত দুইমাসে বিভিন্ন অভিযানে উদ্ধার কৃত ৪৫ কোটি,৫০ লক্ষ ৪৭ হাজার টাকা মূল্যমানের ইয়াবা ও গাঁজা উদ্ধার পূর্বক ধ্বসংস করা হয়েছে। এই উপলক্ষ্যে ১৬ মে জুমাবার সকাল সাড়ে ১০ টার দিকে টেকনাফ কোস্টগার্ড স্টেশন পূর্বজোন কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারী ২০২৫ হতে ১৬ এপ্রিল ২০২৫ পর্যন্ত কোস্টগার্ড পূর্বজোনের অধিনস্থ বিসিজি সে্টেশন কক্সবাজার,টেকনাফ, কুতুবদিয়া ও সেন্টমার্টিন আউটপোস্ট সমূদ্র উপকূল হতে কোস্টগার্ডও র্যাবের সমন্বয়ে ১২ টি অভিযান পরিচালনা হয়েছে। এসব অভিযানে ৯ লক্ষ ৬ হাজার ৪ শত ৭০ পিস ইয়াবা ট্যাবলেট,৬০ কেজি ৪০০ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছিল।
উক্ত মাদক দ্রব্য হতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট টেকনাফে মডেল থানায় ৯৮০ পিস ইয়াবা ও ১৭৫ গ্রাম গাঁজা আলামত হিসেবে জমা দেয়াহয়। পরবর্তীতে ১৬ মে দুই জন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে ও পুলিশ,র্যাব,ও বিজিবি সহ বিভিন্ন প্রশাসন প্রধানদের উপস্থিতিতে ৯ লক্ষ, ৫ হাজার,৪ শত ৯০ পিস ইয়াবা ও ৬০ কেজি ২ শত ২৫ গ্রাম গাঁজা পুড়িয়ে ধ্বংস করাহয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। বিষয়টি কোস্টগার্ড পুর্বজোন স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন হারুন অর রশীদ সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক