বাংলাদেশ মুজাহিদ কমিটি, ইসলামি আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড ইউনিয়ন কমিটি গঠন।

বাংলাদেশ মুজাহিদ কমিটি, ইসলামি আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড ইউনিয়ন কমিটি গঠন।
ছবিঃ মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ০২নং মির্জাগঞ্জ ইউনিয়ন শাখার একসাথে তিন সংগঠনের ইউনিয়ন কমিটি গঠন।২০ মে মঙ্গলবার  সন্ধ্যা ৭ টায় চৌকিদার বাড়ি জামে মসজিদ তালতলি,মির্জাগঞ্জ, পটুয়াখালী বাংলাদেশ মুজাহিদ কমিটি, ইসলামি আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের ইউনিয়ন কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠন করা হয়। এতে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর ছদর হিসেবে নির্বাচিত হয় মাস্টার আলহাজ্ব হাবিবুর রহমান খান, সাধারণ সম্পাদক জনাব আলতাফ হোসেন সিকদার বাংলাদেশ মুজাহিদ কমিটির ছদর হিসেবে নির্বাচিত হন আলহাজ্ব ক্বারী আবদুল বারী, সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুনঅর রশিদ, ইমাম কাম অডিটর মাওলানা মোঃ ফোরকানুল আলম বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড ইউনিয়ন শাখার ছদর মাওলানা সিহাব উদ্দিন, সাধারন সম্পাদক  মৌলভী জাকির হোসাইন। 

ইসলামি আন্দোলন বাংলাদেশ কমিটি গঠন করা হয় উপজেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল ওয়াদুদ গোলদার এর নেতৃত্বে এবং উপজেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব গাজী জিয়াউর রহমান উজ্জ্বল এর নেতৃত্বে কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে উপস্থিত থাকেন উপজেলা মুজাহিদ কমিটি ছদর, সাধারণ সম্পাদক এবং উপজেলার সনামধন্য উপদেষ্টা মন্ডলি সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মুজাহিদরা এবং সাধারণ মুসুল্লিগন সব শেষে দোয়া মোনাজাত ও মেহমানদারির ব্যাবস্থা করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন