অবশেষে বাংলাদেশীদের জন্য বন্ধ হলো সৌদি শ্রমবাজার!
দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ
বাংলাদেশীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সহজ এবং দ্রুতগামী শ্রমবাজার সৌদি আরব। অবশেষে বাংলাদেশিদের জন্য বন্ধ হলো সৌদি শ্রমবাজার সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এক সিদ্ধান্ত জারি করেছে, যা ২০২৫ সালের জুনের শেষ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানা যায়। নতুন সিদ্ধান্ত অনুসারে বাংলাদেশ ইরাক নাইজেরিয়া ভারত পাকিস্তান সহ ১৪টি দেশের জন্য ‘ব্লক ওয়ার্ক ভিসা কোটা’ স্থগিত করেছে সৌদি সরকার। বাংলাদেশ এবং অন্যান্য ১৩ দেশের জন্য নতুন কোনো ওয়ার্ক ভিসা নেই। এ নতুন নিয়ম যেসব দেশের জন্য প্রযোজ্য, সেগুলো হলো— বাংলাদেশ, পাকিস্তান, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও মরোক্কো।
ব্লক ওয়ার্ক ভিসা হচ্ছে—একটি পূর্ব অনুমোদিত কোটা যা সৌদি নিয়োগকর্তাদের নির্দিষ্ট সংখ্যক বিদেশি নাগরিক নিয়োগের অনুমতি দেয়। একবার একটি কোটা অনুমোদিত হলে, কোম্পানিগুলো তাদের নির্বাচিত প্রার্থীদের জন্য ওয়ার্ক এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারে। একে গ্রুপ ভিসাও বলা হয়। এএফপিএক প্রতিবেদনে জানাযায় সৌদি আরব ১৪টি দেশের নাগরিকদের জন্য ‘ব্লক ওয়ার্ক ভিসা কোটা’ উল্লেখযোগ্যভাবে সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে।এছাড়াও ওমরাহ, ব্যবসা এবং পারিবারিক ভিজিট ভিসার মতো আরও বেশ কয়েকটি ভিসা বিভাগও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে হজ পালন করতে পারে এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা যায় সে জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাবে। এই সিদ্ধান্তের ফলে অসংখ্য প্রবাসগামী কর্মী এবং এর সাথে যুক্ত সকল ব্যবসা প্রতিষ্ঠান মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন