শিবপুরে কলাগাছিয়া নদীতে গোসল করতে নেমে এক কিশোরের মৃত্যু
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
শিবপুর উপজেলার আইয়ুপুর ইউনিয়নের জাঙ্গালিয়া বাজারের পাশে কলাগাছিয়া নদীতে গোসল করতে নেমে আবির হোসেন নামের ১৩ বছর বয়সের ষষ্ঠ শ্রেনীর ছাত্র পানিতে তলিয়ে যায় । শিবপুর উপজেলার ঘাগুটিয়া গ্রামের মোঃ আলমগীর হোসেন এর পুত্র মোঃ আবির হোসেন । রাত ৮ টা ৩০ মিনিটে ডুবুরী দল তাকে খুঁজে বের করার জন্য ঘটনাস্থলে এসে পৌঁছে। রাত ৯ টায় ডুবুরী দল ডুবে যাওয়া আবিরের লাশ খুঁজে উদ্ধার করে।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন