টেকনাফে মুক্তিপাণ না পেয়ে রোহিঙ্গা শিশুকে হত্যা করলো অপহরণকারীরা

টেকনাফে মুক্তিপাণ না পেয়ে রোহিঙ্গা শিশুকে হত্যা করলো অপহরণকারীরা
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে মো. আব্দুল্লাহ (৭) নামে নিখোঁজ শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার হ্নীলা ইউপির লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি/৫ এর বাসিন্দা আব্দুল হামিদের ছেলে। রবিবার (২২ জুন) সকালে উপজেলার  হ্নীলা ইউপির নুরালী পাড়া সংলগ্ন পাহাড়ি খালে চড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে আব্দুল্লাহর মামা হাবিবুর রহমান বলেন, গত ২০ জুন বিকেলের দিকে ক্যাম্পের নিজ ব্লকে মো. আব্দুল্লাহ খেলা করছিল। সন্ধ্যা হলে বাড়ি না আসায় খোঁজ করেও পাওয়া যায়নি। নিখোঁজের একদিন পরে তার বাড়িতে অপহরণকারীরা ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেলে হত্যার হুমকি দেয় অপহরণকারীরা। এক পর্যায়ে আব্দুল্লাহর পরিবার ৪০ হাজার টাকা দেওয়ার জন্য রাজি হলেও শেষ পর্যন্ত তাকে জীবিত পাওয়া যায়নি। এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, হ্নীলার নুরালী পাড়া খাল থেকে এক রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক