ঝালকাঠি রাজাপুরে অ্যাডহক কমিটির সভাপতির বিরুদ্ধে দূর্নীতির অভিযোগে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

ঝালকাঠি রাজাপুরে অ্যাডহক কমিটির সভাপতির বিরুদ্ধে দূর্নীতির অভিযোগে মানববন্ধন ও ঝাড়ু মিছিল
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

ঝালকাঠিতে ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সায়েম আকনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে তাকে অপসারণের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও স্থানীয়রা এ আয়োজন করে। মানববন্ধনে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় নাগরিক অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের পর রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সায়েম আকন প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব লাভ করেন। তারা দাবি করেন, সায়েম আকন আওয়ামী লীগের আমলে স্থানীয় নেতাদের দালালি করতেন এবং ফ্যাসিস্টদের সহযোগিতা করতেন, যা ইতোমধ্যেই রাজাপুরবাসী জেনে গেছেন।

দূর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ হিসেবে বক্তারা উল্লেখ করেন

স্কুল মাঠে বালি ফেলার কাজে বরাদ্দকৃত ২ লক্ষ টাকার মধ্যে মাত্র ৭০,০০০ টাকার বালি ফেলা হয়েছে। বাকি ১ লক্ষ ৩০ হাজার টাকা তিনি আত্মসাৎ করেছেন।

স্কুল রাস্তার কাজে গত মে মাসে বরাদ্দকৃত ১ লক্ষ ২০ হাজার টাকায় কোন কাজ না করেই পুরো টাকা গায়েব করেছেন।

কাঠাল চুরির ঘটনা মাত্র চার দিন আগে বিদ্যালয়ের গাছ থেকে চারটি কাঠাল পেড়ে নিজে বাড়িতে নিয়ে যান। বিষয়টি ছাত্রদের মধ্যে জানাজানি হলে, নিজের দোষ ঢাকতে তিনি স্থানীয় ছাত্রদল কর্মীদের ওপর কাঠাল চুরির মিথ্যা অভিযোগ দেন।

বক্তারা এ ঘটনাকে "নিচু মানসিকতার" প্রকাশ বলে উল্লেখ করে প্রশ্ন তোলেন, "কতটা নিচু মনের হলে বিদ্যালয়ের গাছের কাঠাল সভাপতি নিজে নিয়েও ছাত্রদল কর্মীদের দোষারোপ করেন?" তারা দৃঢ়ভাবে জানান, সায়েম আকনকে ইতোমধ্যেই বিদ্যালয়ের সভাপতি পদে অযোগ্য বলে বিবেচনা করা হয়েছে।

তারা জোর দাবি জানান, "এই দূর্নীতিবাজ, আওয়ামী লীগের দালাল সায়েম আকনকে অবিলম্বে অপসারণ করতে হবে।" বক্তারা সতর্ক করে দিয়ে বলেন, সায়েম আকনকে সত্বর অপসারণ না করা হলে তারা আরও কঠোর আন্দোলনের পথ বেছে নেবেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ