প্রণয়িনী

প্রণয়িনী
ছবিঃ এসএম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

                  প্রণয়িনী

তুমি সত্যিই এক উপলদ্ধির সীমানা-
তুমি ভাবনার কেন্দ্র বিন্দু চিত্তের বীণায়,
তোমাকে ভেবে-ভেবে সময় কাটে ষোল আনা-
উৎকর্ষিত তুমি মনের মাধুরীতে প্রান্ত সীমায় !

যত ভাবি তোমাকে সময় হয়ে যায় শেষ-
তবুও হয়না ভাবনায় শেষ যোগ ফল,
তুমি কাংখিত ভাবনার অবরুদ্ধ আবেশ-
তোমার কৃতিত্বে প্রেম-প্রকৃতিও কথা বলে !

শুরু হয় চেতনায় ভাবনা তোমায় নিয়ে-
হয় সময় অতিক্রান্ত সকাল-দুপর-সাঁঝে,
তথাপিও শেষ হয়না ভাবনায় সময় দিয়ে-
জানিনা কি আছে তোমার ঐ নয়ন মাঝে !

চেষ্টা করি রাখতে তোমাকে আড়ালে আবডালে-
চিত্তের বীণায় না তুলতে তোমার সুরের ধারা,
পারিনা কেন যেনো! এসে যায় সুর লয় তালে-
তব মানস প্রতিমা;অবাক চাহনি-হাসির মুক্তধারা!

তুমি কোন মায়া আকর্ষনে করে যাও আহ্বান-
জাগাও অনুভূতি তপ্ত প্রাণে সজীব নির্মলে,
দেখি তোমাতেই উদারতা ও সাম্যের জয় গান-
হৃদয়ে ভরা দেখি প্রণয় এবং সৌজন্য আঁচলে !

যত দেখি ভাবি ততই নির্বাক মননে মানসে-
তুমি হতে যদি আমার! ভাবি প্রেয়সী প্রণয়িনী,
রুদ্ধ প্রাণেও যেতাম তোমাকেই সদা ভালোবেসে-
করে ত্রিনেত্রের দৃষ্টি সীমায় প্রণয়ে হৃদয় রাণী

দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ