দিবা রুমানা জেবিন
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
৪ ঠা জানুয়ারী ২০২৫ সহচরী তোমার আমন্ত্রণে-
হয়েছিলো কথা সৌজন্যে প্রিয়ংবদা তোমার সনে,
সতেরই জানুয়ারী দিয়েছিলাম পরিচয়টুকু মোর-
সেই থেকে কথার চালাচালিতে কাটতে থাকে ঘোর!
আইন পাঠ, আইন আলোচনার ফাঁকে হতো কথা-
শত ইচ্ছেতেও হতোনা যে কোন বাক্যালাপ যথার্থতা,
হয়নিতো কথা আপনার যে ব্যতিব্যস্ততার মহাক্ষনে-
হয়তো অবজ্ঞার চরম লঙ্ঘনে পড়েনি তোমাকে মনে!
বুঝতে তোমায় করিনি চেষ্টা ভালোবেসে হাত বাড়িয়ে-
হয়তো ধরিনি কল্পনার প্রতিবিম্বেও তোমাকে জড়িয়ে,
জানতে তোমাকে হয়নি ইচ্ছে সচরাচর ভেবে সাধারণ-
তুচ্ছতাচ্ছিল্যে যায়নাতো বোঝা ও মাপা মানুষের মন!
কিছুটা জেনেছি তোমায় বুঝতে প্রচেষ্টা রয়েছে নিবিড়-
জানা-বোঝার পরিধিটা যে বিস্তৃতি লাভে হবেনা স্থবির,
জানছি যতই-ততই আরো বাড়ছে যে তব জানার তৃষা-
জীবনের পড়ন্ত বিকেলে এসে পেয়েছি যে বাঁচার দিশা!
ভাবনায় ভেবেছি অজস্র জনকে পথ চলতে দিশাহীন-
তাদের প্রতি কৃতকায় এ মনের রয়েছে অসামান্য ঋন,
শক্তি সাহসে চলবো বীরদর্পে আসুকনা বিপদ সম্মুখীন-
আত্মবিশ্বাসী সংস্পর্শে প্রিয় নাম দিবা রুমানা জেবিন!
দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ