ভাবোনী কভুও একান্ত করে
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
আত্মায় বেসেছি ভালো আমি একা-একা,
তাইতো সখী তুমি মোরে করেছো পর!
আমি পাইনি কভুও যে সুখের দেখা,
তুমি এখন সুখ স্বপ্নে আছো বিভোর।
পাশে-পাশে থাকতে বিপদে-আপদে,
তুমি পাশে নেই বলে আজ জীবন ধুঁ-ধুঁ,
পাই ব্যথা দুঃখ-কষ্ট আজ পদে-পদে,
পেতে চাই তব আজোও নিজের করে শুধু...
হওনি প্রেমে আমার তুমি হয়েছো অপরের,
এ যেন আমার প্রতি তোমার প্রেম প্রতিশোধ,
পাইনি ভালোবাসা চেয়েও কেনো ভালোবাসা ঢের,
এ কেমন প্রেমিকের প্রতি প্রেম অবরোধ...
আমি একান্তই ভালোবেসেছি তাই বলে,
পাইনি তোমার মুখশ্রী দর্শন অনেক দিন,
আর হয়ত থাকবোনা বেশি দিন যাবো চলে,
ক্ষমা করে দিও আমায়; যেটুকু আছে প্রেম ঋণ!
আমি ভেবেছিলাম আপন বলে দুঃখ দিয়েছো,
আমার পরাজয় হোক চেয়েছো অন্তরে,
আমি চাইব ফিরে একটি বার তুমি যা নিয়েছো,
কেনো আমায় ভাবোনী কভুও একান্ত করে.
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার