SEDP প্রকল্পের আওতায় এ্যায়ার্ডপ্রাপ্ত এস.এস. সি ও এইচ. এস সি২০২২ ও ২০২৩ শিক্ষা বছরের শিক্ষার্থীদের পুরস্কার!

SEDP প্রকল্পের আওতায় এ্যায়ার্ডপ্রাপ্ত এস.এস. সি  ও এইচ. এস সি২০২২ ও ২০২৩ শিক্ষা বছরের শিক্ষার্থীদের পুরস্কার!
ছবিঃ মোঃ জাহিদুর রহিম মোল্লা

দৈনিক বিজয় নিউজ রাজবাড়ী প্রতিনিধিঃ

দিনাজপুর জেলা চিরিরবন্দরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে SEDP প্রকল্পের আওতায় এ্যায়ার্ডপ্রাপ্ত এস. এস. সি ও এইচ. এস সি২০২২ ও ২০২৩ শিক্ষা বছরের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথী হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জামায়েত নেতা জনাব আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা।

প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেহা তুজ জোহরা। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রালয়ের দিনাজপুর ডকুমেনটেশন অফিসার জনাব মোঃ ইমদাদুর রহমান তালুকদার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব ফজলে এলাহি। এছাড়াও উপস্থিত ছিলেন এ্যায়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী, প্রতিষ্ঠান প্রধান, অভিভাবকবৃন্দ, সভাপতি মন্ডলীগণ ও সাংবাদিকবৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাহিদুর রহিম মোল্লা