মেহের-হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল বিভাগীয় (রংপুর) পর্যায়ে অংশগ্রহণ করে ১ম স্থান অর্জন করেছে।
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন" প্রতিযোগিতায় দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার মেহের-হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল বিভাগীয় (রংপুর) পর্যায়ে অংশগ্রহণ করে ১ম স্থান অর্জন করেছে। আগামী আগস্ট মাসে তারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। ২৮ জুলাই, রংপুর বিভাগীয় পর্যায়ে '২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা' অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে, এবং এটি দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। ২৪ টা স্কুলের মধ্যে ২৩ টা স্কুল অংশগ্রহণ করেছে, মেহের- হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল ১ম স্থান ২য় স্থান লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং ৩য় দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান