ধামইরহাটে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষে ইঞ্জিঃ কে.এম.এস মুসাব্বির শাফির পথসভা
দৈনিক বিজয় নিউজ ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার আমাইতাড়া বাজার থেকে একটি বিশাল শোডাউন হাজারোধিক মোটরসাইকেলে সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে উপজেলার আগ্রাদিগুন হয়ে মধইল বাজারে লিফলেট বিতরণ ও পত্নীতলা নজিপুর বাজারে গণ সংযোগ শেষে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, সাবেক সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও ৪৭ নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে মনোনয়ন প্রত্যাশী-ইঞ্জিঃ কে.এম.এস মুসাব্বির শাফি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের দুই বারের সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোঃ রুহুল আমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুহেল হোসেন সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমানসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নুর সাইদ ইসলাম