জনতার মাথা ব্যথা - প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
জনতার মাথা ব্যথা - প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ
হানাহানি রেশারেসি স্বার্থের সংঘাতের খেলা-
করে আমার ব্যথিত মর্মাহত রোজ সারাবেলা,
রোজ ঘুমুতে যাওয়ার আগে এই ভেবে ঘুমাই-
সকালে ঘুম থেকে উঠে যেনো ভালো খবর পাই
ফজর পড়ে দোওয়া করি দেশ ও মানুষের তরে-
কাজে গিয়েছে যারা সুস্থ ভাবে ফেরে যেন ঘরে,
বাড়ী থেকে দূরত্বে যারা করে অবস্থান কার্যক্রমে-
তার চিন্তায় পরিবারের লোকের রোজ রক্ত জমে।
দেশ আজ দেখি বিভক্ত তিন পথে হয়ে তিন ভাগ-
দেশ প্রেমে উজ্জীবিত সকলেই দেশের প্রতি সজাগ,
আওয়ামী লীগ, বিএনপি, জামাত অপরাপর দল-
সকলেই রয়েছে দেশপ্রেম দায়িত্ব কর্তব্যে অবিচল।
আওয়ামী লীগ নিষিদ্ধ,বিএনপি ঘর গোছাতে ব্যস্ত-
জামাত চরমোনাই মজলিস জনতার মন জয়ে ন্যাস্ত,
সমসাময়িক প্রেক্ষাপট তুলে ধরে মতামত বিনিময়ে-
কৌশলে বয়ান করছে জনগনের ভোট ও মন জয়ে।
এনসিপি আত্মবিশ্বাসী জোট বদ্ধ নির্বাচন পরিবেশে-
ভাগবাটোয়ায় ক্ষমতা পেয়ে মহান সংসদে যাবে বসে,
আওয়ামীলীগ গেছে যে পথে বিএনপি যাবে সে পথে-
এই হলো এখন সকল দলের চাওয়া সময়ের শফথে!
মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের কোন মুল্যায়ন রবেনা-
মুক্ত চেতনার উন্মেষ, আলাপ চারিতা বাংলায় রবেনা,
নতুন বাংলাদেশ হবে আন্দোলনের ফসল হিসেবে তাই-
নতুন সংবিধান, নতুন আইন, ভাষা কৃষ্টি সংস্কৃতি চাই।
স্লোগান হবে ইনকিলাব, দেশ হবে ধর্ম ভিত্তিক এ সময়ে-
চিন্তা নাই যদিও জাতি ভেসে যায় যাক রক্ত গঙ্গায় বয়ে,
ক্ষমতার মোহে কেউ কারো নয় মূর্খ জাতি বুঝতে দেরী-
ক্ষমতার জন্য কাড়াকাড়ি ও ক্ষমতার মোহে দৌড়াদৌড়ি!
দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ