আত্মশুদ্ধি
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
যে জন চলে রাতের আঁধারে না জ্বেলে কুপির আলো-
কি করিয়া সে প্রত্যাশা করে তার সম্মুখে রয়েছে ভালো,
যে ভাবেনা পরে কি হবে ভাবনায় বসে নিভৃত ভাবুক মনে-
কল্যান হবে কি কাজে সাফল্যে প্রাপ্তী প্রত্যাশা মিশ্রনে!
যে চলে আগে হাত না বাড়ায়ে ফেলে পা অগ্রসরে-
হয়তো তার মঙ্গল আসেনা কাজে দৃশ্যত অগোচরে,
কাজের চেয়ে বলে বেশি কথা যে দাম থাকে কি তার-
লোকের কাছে হেয় প্রতিপন্ন রুপে পায় সে ব্যবহার!
যদিও কাজ বেশি করে যদি কেউ বক্তব্য দিয়ে বেড়ায়-
তার কাজের মুল্যায়ন ও স্বকীয়তা সে আপনা আপনিই হারায়,
যে কাজে রুটি রুজি হয় অর্জন সে কাজের প্রতি সম্মানে-
থাকতে হবে স্বশ্রদ্ধ বিনয়ী সেই কাজেই সময় সেবা দানে!
যে দেখে দিবা স্বপ্ন, কাজ না করে বসে বসে খায় খাবার-
সে ভাবে কি হবে কাজ করে অঢেল সম্পদ আছে বাবার,
বসে খেলে রাজার ভান্ডারও শেষ হয়ে যায় লোকে কয়,
বুদ্ধিমানরা সর্বদা পরিশ্রমী মিতব্যয়ী স্বল্পাহারী সৎ হয়।
প্রাতঃকালে ধর্ম কর্ম দিয়ে শুরু করে দিবসের কার্যক্রম-
শত ব্যস্ততা ভীড়ের মাঝেও হয়না ধর্ম কর্মে যে মতিভ্রম,
সকলের প্রতি দায়বদ্ধতা লালন করে দেশ প্রেমের তরে-
দেশ ও দশের মঙ্গলে আত্মশুদ্ধিতে থাকে পবিত্র অন্তরে!
দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ