গোবিন্দগঞ্জে ভিটা শাখইল গ্রামে ছেলে কতৃক বাবা - মা কে মারপিট, বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

গোবিন্দগঞ্জে  ভিটা শাখইল গ্রামে  ছেলে কতৃক বাবা - মা কে মারপিট, বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ
ছবি: সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের ভিটা শাখইল গ্রামে জমি বিক্রির টাকার ভাগ না দেয়ায় ছেলে কতৃক বাবা - মা কে মারপিট, বাড়ীঘর ভাংচুর, ও লুটপাটের অভিযোগ দায়ের হয়েছে । অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার শিবপুর ইউনিয়নের ভিটা শাখইল গ্রামের মৃত কাছিম উদ্দিনের ছেলে দিলবর আলীর সম্পত্তির ভাগ নিয়ে তার ছেলে, বোন, ভাগ্নের সাথে মনোমালিন্য চলে আসছিল। দিলবর আলী বেশ কিছু দিন আগে নিজ নামীয় জমি বিক্রি করে টাকা বাড়ীতে রাখে। ঘটনার দিন ২২ আগস্ট দিলবর আলীর ছেলে সিরু মিয়ার নেতৃত্বে কিছ অজ্ঞাত নামা লোকজন নিয়ে দেশীয় অস্ত্র -শস্ত্র সহ তার্ পিতার বসতবাড়ি তে হামলা করে ও জমি বিক্রি করা টাকা দাবী করে। উক্ত টাকা দিতে অস্বীকার করলে সিরু মিয়া ও তার স্তী চুমকী আপন পিতা মাতা কে বেদম মারপিট করে। এতে তার চিৎকারে অপর ছেলে নুরুল এগিয়ে আসলে তাকে হত্যার উদ্দেশ্যে বটি দিয়ে চোট মারে ডাবনায় হাড় কাটা জখম করে। ছেলের বউ এগিয়ে আসলে তাদেরকেও কে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ও শ্লীলতাহানি ঘটায়। এ সময় দিলবর আলীর ঘরে রক্ষিত জমি বিক্রির ২ লক্ষ ৫৫ হাজার টাকা লুট করে ও ঘরের আসবাবপত্র সহ বাড়ীঘর ভাংচুর করে ও বিভিন্ন হুমকি ধামকী প্রদর্শন করে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করে।। এ বিষয়ে দিলবর আলী বাদী হয়ে হামেদ আলী মন্ডল সহ ৪ জন কে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম অভিযোগের বিষয়ে এ প্রতিনিধি কে জানান, তদন্ত পুর্বক আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। সুষ্ঠু তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেয়ার দাবী ভুক্তভোগী পরিবারের।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু