মাদকাসক্ত থেকে বেরিয়ে ভবিষ্যত প্রজন্মকে সুন্দর জীবন গড়ার জন্য, খেলার বিকল্প নেই! পীরগাছায় এটিএম আজম খাঁন

মাদকাসক্ত থেকে বেরিয়ে  ভবিষ্যত প্রজন্মকে সুন্দর জীবন গড়ার জন্য, খেলার বিকল্প নেই! পীরগাছায় এটিএম আজম খাঁন
ছবি: আতিকুর রহমান

দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ

রংপুর মহানগর জামায়াতের আমির ও রংপুর-৪ আসনের জামায়াতের মনোনীত জাতীয় সংসদ প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খাঁন বলেছেন, আমাদের টার্গেট-জাতিকে মাদকমুক্ত করার জন্য, জাতিকে চাঁদামুক্ত করার জন্য, ভবিষ্যত প্রজন্মকে সুন্দর জীবন গড়ার জন্য, খেলার বিকল্প নেই!শুক্রবার (২২ আগস্ট) বিকেলে পীরগাছায় তাম্বুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে তাম্বুলপুর ইউনিয়ন জাাময়াতে ইসলামী যুববিভাগের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।খেলায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, খেলাধূলার মাধ্যমে আমাদের এই অঞ্চলের যুবকরা মাদকমুক্ত হবে, মোবাইলফোনের আসক্তি থেকে মুক্ত হয়ে সুস্থ ধারায় তারা চলে আসবে।এসময় বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা যুববিভাগের সভাপতি মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা যুববিভাগের সভাপতি রমজান শেখ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুকুল ইসলাম রাখু, সহকারী সেক্রেটারী শফিকুল ইসলাম খাঁন, তাম্বুলপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সাইফুল ইসলাম, সেক্রেটারী মাওলানা হুমায়ুন বাদশা, ওলামা বিভাগের সভাপতি নুরুল ইসলাম সিরাজী, ইউপি সদস্য আব্দুল গফুর, তাম্বুলপুর ইউনিয়ন যুববিভাগের সভাপতি আবু রায়হান ও সেক্রেটারী জাহিদ হাসান সহ হাজার হাজার খেলাপ্রেমিক। খেলায় অন্নদা নগর ফুটবল একাদশ বনাম তাম্বুলপুর খেলোয়াড় কল্যাণ সমিতির মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দুই এক গোলে অন্নদা নগর ফুটবল একাদশ তাম্বুলপুর খেলোয়াড় কল্যাণ সমিতিকে পরাজিত করে। পরে চ্যাম্পিয়ন দলকে ১২হাজার ও রানার্স আপ দলকে ১০হাজার টাকার চেক তুলে দেন অতিথিরা।

দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান