বুড়িচংয়ে ব্যবসায়ীদের সাথে শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা

বুড়িচংয়ে ব্যবসায়ীদের সাথে শ্রমিক ইউনিয়নের  মতবিনিময় সভা
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং উপজেলা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ২৩শে আগস্ট শনিবার সন্ধ্যায় পানশী রেস্টুরেন্ট এর ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জাকারিয়া খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ড. মোবারক হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল আলম, জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল আউয়াল, বিশিষ্ট সমাজসেবক, মোঃ আব্দুল আউয়াল, সহকারী অধ্যাপক মোঃ রবিউল আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো: জয়নাল আবেদীন, পৌর জামায়াত আমীর মোঃ তাজুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শাহীন হোসাইন রেজা, পৌর শ্রমিক কল্যাণ সভাপতি হাফেজ রুহুল আমিন ও সেক্রেটারি জহিরুল ইসলাম, মোঃ জালাল হোসেন খান, সভাপতি রাজাপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন, বিশিষ্ট ব্যবসায়ী রমজান আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলামিন ভূইয়া,মো: সাদেকুর রহমান , মোঃ রুহুল আমিন প্রমুখ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ