বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার আয়োজনে দোয়া মাহফিল ও খাবার বিতরন

বঙ্গবন্ধু  জন্মবার্ষিকী ও  শিশু দিবস  উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার আয়োজনে দোয়া মাহফিল ও  খাবার বিতরন
ছবি:মোঃ রিপন ইসলাম

দৈনিক বিজয় নিউজ বগুড়া প্রতিনিধিঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস  উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার আয়োজনে দোয়া মাহফিল শেষে শিশুদের মাঝে খাবার বিতরন করা হয়েছে।  রবিবার বিকেলে শহরের বৃন্দাবনপাড়ায় পথ শিশুদের মাঝে ইফতার ও  রান্না করা খাবার বিতরন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার সভাপতি বিশিষ্ট শিল্পপতি জেড. বি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মাহমুদ শাওন।  এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদ হোসাইন নাঈম, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জাফর মাহমুদুন্নবী রাসেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড:  নাহিদ পারভেজ জনি, রাশেদুল হক, নাঈমা রহমান, তানভীর তারেক, সেলিনা সুলতানা কনিকা, কেয়া, মৌ আক্তার, হিরা, রাব্বি শেখ, পলাশ, মাহবুব,  হাসান, আতিকুর রহমান জীবন, ইলিয়াস, শাহাদাতসহ নেতৃবৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রিপন ইসলাম