চিরিরবন্দরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা সম্পন্ন হয়

চিরিরবন্দরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে  র‌্যালী ও আলোচনা সভা সম্পন্ন হয়
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ''বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২৫-৩১ আগস্ট- ২০২৫'' এবারের প্রতিপাদ্য "Prioritize Breast feeding, Create Sustainable Support Systems" "মাতৃদুগ্ধকে অধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন"চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যালী এবং আলোচনা সভা সম্পন্ন হয়। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইফরান,জুনিয়র কনসালট্যান্ট অবস ও গাইনী ডা. আইনুন আক্তার, আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌভিক রায়, নার্সিং সুপারভাইজার, এসএসএনগণ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান