ফুলবাড়ী স্বাস্থ্যকেন্দ্রে ইউএনওর অভিযান !
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দা*লা*ল চক্ররা দীর্ঘদিন ধরে কমিশনের ভিত্তিতে হাসপাতালে আসা গ্রামের সহজ- সরল রোগীদের কৌশলে ভাগিয়ে নিয়ে শহরের বিভিন্ন বেসরকারী ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে! রোগীদের অহেতুক পরীক্ষা-নিরীক্ষা দিয়ে মোটা অংকের অর্থ দার করাত। কিছু দা*লা*ল রয়েছে যারা রোগীদের ডিপ্লোমাধারী ডাক্তারদের দিয়ে প্রেসক্রিপশন করে অর্থ হাতিয়ে নিয়ে থাকে।এভাবে প্রতারিত হচ্ছিল রোগীরা। অভিযোগের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী। বিপ্লব হোসেন (৪০) ও পুর্ণিমা রানী(৪২)নামে দুই দা*লা*লকে ২ হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। উপজেলার সর্বস্তরের মানুষ নির্বাহী কর্মকর্তাকে সাধুবাদ জানিয়েছেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান