ঢাকায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সাথে ডক্টর হোসনে-আরা বেগমের সাক্ষাৎ

ঢাকায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সাথে ডক্টর হোসনে-আরা বেগমের সাক্ষাৎ
ছবি: এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম। উপদেষ্টা মহোদয় ব্যক্তিগত ও পারিবারিক ভাবে দেশখ্যাত বাণিজ্যিক ব্যক্তিত্ব এবং এতদবিষয়ক বিশেষজ্ঞ পণ্ডিত ব্যক্তি। ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে ১ সেপ্টম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহান সহ উপদেষ্টা মহোদয়ের সাথে বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার -ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, প্রখ্যাত নারী উদ্যোক্তা ব্যক্তিত্ব, দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম ও ইউকে শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বিজ্ঞানী ড. সনজন কে. দাস এবং টিএমএসএস'র কর্মকর্তারা তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। সাক্ষাৎকালে তারা টিসিবি সহ বিভিন্ন সরকারি রেশন প্যাকেজে আলু অন্তর্ভুক্ত করণ, সাবাহ বাংলাদেশ অনুকূলে সরকারি সহায়তা বৃদ্ধিকরণ, বগুড়া বিমানবন্দরকে প্যাসেঞ্জারবাহী ও মালবাহী কার্গোবিমান চালুকরণ,বাংলাদেশ পৃথিবীর মধ্যে তৃতীয় তুলা আমদানি কারক দেশ হিসেবে তুলা উন্নয়ন বোর্ডের সংস্কার করে তুলা উৎপাদন বৃদ্ধিকরণ, বিদেশে আলু রপ্তানি করার নিমিত্তে সুযোগ-সুবিধা বৃদ্ধিকরণ,সরকারি মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অতি ভর্তুকিমূল্যে কোর্স সমাপ্তি করার পর-পরই বিদেশে পাড়ি দেওয়ার ক্ষেত্রে ১-৩ বছর সময়কাল পর্যন্ত বিদেশে তাদের উপার্জিত অর্থের উল্লেখযোগ্য অংশ বিশেষ রেমিটেন্স হিসেবে বাংলাদেশ সরকার অনুকূলে প্রেরণ করবেন, যে তহবিল দ্বারা সরকার দরিদ্র উপযোগী ছাত্র-ছাত্রীদেরকে রেমিটেন্স স্কলারশীপ নামে শিক্ষা অনুদান দেওয়ার ব্যবস্থা থাকবে, ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলাপ-আলোচনা করা হয়। এ সময় উপদেষ্টা মহোদয় প্রত্যেকটি বিষয়ে যথেষ্ট সহানুভূতিপূর্ণ, সংবেদনশীল ও সুক্ষ্ম বিশ্লেষণ মানসিকতায় বিদেশে আলু রপ্তানির প্রণোদনা ২০% এ উন্নীত করার উল্লেখ করেন। বগুড়া বিমানবন্দরকে চালু করার ক্ষেত্রে উত্তরবঙ্গের উদ্যোক্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গের সক্রিয় ভূমিকা ছাড়া বিমানবন্দর চালু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তিনি দেশের সার্বিক উন্নয়নের জন্য আলোচ্য ইস্যুগুলোর ভায়াবিলিটি, ব্যবসা পরিকল্পনা সহ আন্তঃমন্ত্রণালয়ের পরিকল্পনা উইং থেকে পেশাদারিত্ব ভাবে প্রস্তুত করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও টিএমএসএসের নিবাহী পরিচালকের একান্ত সচিব সাবিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান