বিলীন হতে চাই ভালোবেসে
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
বিলীন হতে চাই ভালোবেসে
ভালোবেসে কেন তুমি বুঝতে চাওনি আমার মন,
এ জীবনে ভালোবাসায় শুধু তোমায় প্রয়োজন।।
ভালোবাসা-ভালোবাসায় আসবে প্রতিদিন,
হতে চাই রোজ তোমার ভালোবাসায় বিলীন...
নতুন করে ভালোবাসতে রোজ জন্ম নেবো,
স্বর্গ সুখের ভালোবাসা রোজ তোমায় দেবো।।
ভালোবেসে ভালোবাসায় ডাকব প্রতিদিন,
হতে চাই রোজ তোমার ভালোবাসায় বিলীন!
তিল-তিল করে দিও তুমি আমায় ভালোবাসা,
জন্ম-জন্মান্তরে রবে বুকে এ যে আমার আশা।।
ভালোবেসে বুকে তুমি রেখো প্রতিদিন,
হতে চাই রোজ তোমার ভালোবাসায় বিলীন।
বাঁচব আমি ভালোবেসে মরতেও ভয় নাই,
আমৃত্যু কাল ভালোবাসায় ভালোবাসা চাই,
ভালোবেসো বিশ্বাস ভরা বুকে প্রতিদিন,
হতে চাই রোজ তোমার ভালোবাসায় বিলীন...
মন বুঝে ভালোবাসো; ভালোবেসে শান্তি পাবে,
চিরকাল ভালোবেসে ভালোবাসায় ধণ্য হবে,
ভালোবাসায় ভালোবাসা মেলে জগতে প্রতিদিন,
হতে চাই রোজ তোমার ভালোবাসায় বিলীন.
দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ