পাবিপ্রবি’র দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

পাবিপ্রবি’র দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
ছবিঃ ভাস্কর চন্দ্র রায়

দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ‘এলিভেটর এক্সপ্রেস’-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের বিদায় জানানো হয়। এরপর পাবিপ্রবিতে অধ্যয়নরত বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনে দিনাজপুর জেলার প্রতিনিধিত্বকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়। পাশাপাশি “দিনাজপুর জেলার কোন উপজেলা সবচেয়ে সেরা”— এ বিষয়ক এক বিতর্ক প্রতিযোগিতারও আয়োজন করা হয়। সবশেষে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি তারেক রহমান হৃদয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতৃভাষা হলের সেকশন অফিসার মোছাঃ আলো আক্তার জাহান, সাবেক সাধারণ সম্পাদক মীর মো. শাহিন আলম স্বাধীন সহ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোছাঃ আলো আক্তার জাহান বলেন,“প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানাই। আমার জেলা সমিতির সঙ্গেআত্মার সম্পর্ক। আমি আমার বিশ্ববিদ্যালয়কে যেমন ভালোবাসি, তেমনি আমার জেলা সমিতি এবং এর সদস্যদেরও ভালোবাসি।” উল্লেখ্য, দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির এ অনুষ্ঠানে অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়