"দিনাজপুর শহরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করেন পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়"
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
০৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. দিনাজপুর শহরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন ও মনিটরিং করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃমারুফাতহুসাইন মহোদয়। এ সময় পুলিশ সুপার মহোদয় শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহ মালদহপট্টি, সুইহারি, মহারাজার মোড়, ফুলবাড়ী বাস স্ট্যান্ড সহ শহরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। শহরের বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি তদারকি করেন। উপস্থিত সাধারণ জনগণ ও ব্যবসায়ীর সঙ্গে কথা বলে তাদের মতামত গ্রহণ করেন এবং সমস্যাগুলো জানার চেষ্টা করেন। ব্যবসায়ী ও পথচারীদের সাথে আলাপচারিতায় নিরাপদ শহর গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় জনসাধারণকে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান এবং নিরাপদ দিনাজপুর গড়ে তোলার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন। দিনাজপুর জেলা পুলিশ সর্বদা জনগণের সেবায় নিয়োজিত।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান