বঙ্গবন্ধু,র জন্মদিনে মনোহরদীতে এতিমদের সাথে নিয়ে ইফতার করলেন উপজেলা নির্বাহী অফিসার

বঙ্গবন্ধু,র জন্মদিনে মনোহরদীতে এতিমদের সাথে নিয়ে ইফতার করলেন উপজেলা নির্বাহী অফিসার
ছবি: মো: এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে বাঙ্গালী জাতির জাতির পিতা,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এতিম শিশুদের সাথে ইফতার করলেন,মনোহরদী উপজেলার সু-যোগ্য  নির্বাহী অফিসার(ইউএনও)হাছিবা খান।বরিবার(১৭ মার্চ)উপজেলার চালাকচর ইউনিয়নের হাবিজপুর সরকারী শিশু পরিবারের(বালক)৬৮ জনকে সাথে নিয়ে ইফতার করেন তিনি।মনোহরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার হাছিবা খান সরকারী শিশু পরিবার পরিদর্শন করেন এবং শিশুদের খোঁজ-খবর নেন।এ সময় তিনি শিশু পরিবারের বাচ্ছাদের মাঝে জাতীয় শিশু দিবস উপলক্ষে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং কেক কেটে শিশুদের সাথে ইফতার করেন।উপজেলা সমাজসেবা অফিসার মনির হোসেন এর সভাপতিত্বে অনুুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বলেন,আমাদের আশে-পাশে সুবিধাবঞ্চিত অনেক শিশু রয়েছে।তাদের অনেকেই শিক্ষার আলো থেকে ঝড়ে পড়ছে।এসব শিশুদের পাশে থাকার খুব ইচ্ছে রয়েছে।শিশু পরিবারের শিশুদের সাথে ইফতার করে নতুন উপলব্ধি হয়েছে।আমরা সকলে যার যার অবস্থান থেকে এসব সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ালে তারা অনেক দূর এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।

দৈনিক বিজয় নিউজ / মো: এমরুল ইসলাম