সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেপ্তার
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে ডিএমপি'র গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ একটি খুদে বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে। খুদে বার্তায় জানানো হয়, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতা-কর্মীসৈ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি'র অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে পটুয়াখালীর কলাপাড়ার একটি রিসোর্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 'মঞ্চ ৭১'-এর অনুষ্ঠান থেকে গ্রেপ্তারকৃত আবদুল লতিফ সিদ্দিকীসহ অন্যদের সঙ্গে তাঁর যোগসাজশের তথ্য পাওয়ায় এই গ্রেপ্তারি করা হয়।
গত রোববার রাতে রাজধানী থেকে আরেক সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করে ডিএমপি'র ডিবি। শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
দৈনিক বিজয় নিউজ/ ই