ঘুমধুম বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক

ঘুমধুম বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক
ছবি: এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে অবস্থিত ৩৪ বিজিবির অধীনস্থ ঘুমধুম বিওপি র বিশেষ অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়েছে। এসময় এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করতে সক্ষম হন বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তুমব্রু সীমান্তের পশ্চিমকুলে মিয়ানমার থেকে কয়েকজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে বিজিবির অভিযান টের পেয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়। এসময় ঘটনা স্থল থেকে ১ রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়। তার নাম মোঃ আলম (৩০) পিতা নুরুল হক। সে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ (ইস্ট), ব্লক-এ-১ এর বাসিন্দা। তার সঙ্গে থাকা ব্যাগ থেকে এ-সব ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) এ প্রতিবেদককে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও জানান, আটক রোহিঙ্গাকে ইয়াবাসহ সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা ও মাদক প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে আসছে। তাদের ধারাবাহিক অভিযানে সীমান্ত এলাকায় বসবাসরত মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি