বাইশারীতে রাবার চুরি রোধে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে রাবার চুরি রোধে উদ্ভূত পরিস্থিতি ও করণীয় বিষয়ে সাংবাদ সম্মেলন করেছেন বাইশারী রাবার মালিক সমিতির সদস্যরা। ২৭ সেপ্টেম্বর সকাল ১১ টায় বাইশারী বাজারস্থ রাবার মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে। এ সাংবাদ সম্মেলনে মালিক সমিতির সভাপতি মোঃ রফিক বসরী বলেন, সম্প্রতি বিভিন্ন রাবার বাগান থেকে বারবার চুরির ঘটনা ঘটছে। তাই মালিকরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এসময় তিনি বাইশারী একটি শিল্প এলাকা। এখানে এ ভাবে চুরি ডাকাতি শুরু হলে শিল্পকে বাচানাে যাবেনা। রাবার বাগানে হাজারো শ্রমিক কাজ করে। সরকার প্রতিমাসে পাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। এভাবে প্রতি নিয়ত রাবার চুরি হলে ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিবে। তাই সকলে মিলে চোরদের অত্যাচার থেকে রক্ষা পেতে আইন প্রয়োগ কারীর পাশাপাশি সবাইকে নিয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। রাবার চুরি প্রতিরোধে সমিতি ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছে এবং শিগগিরই যৌথভাবে নিরাপত্তামূলক উদ্যোগ নেওয়া হবে। এতে মালিকদেরও সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। সমিতির সাধারন সম্পাদক জসিম উদ্দীন বলেন, রাবার চোরের কারনে রাবার শিল্প নগরি বাইশারী এখন হুমকির মুখে। চোর ঠেকাতে প্রশাসনের পাশাপাশি আমাদের সজাগ থাকতে আহবান জানান। এতে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সভাপতি আবদুল করিম বান্ডু, সাধারন সম্পাদক আবুল কালাম, জামায়াতে ইসলামীর আমির মোঃ ছলিম, সাধারন সম্পাদক মাওলানা আহসান, রাবার মালিক সমিতি সদস্য মোঃ আল আমিন সহ অন্যান্য সদস্য ও সাংবাদিক বৃন্দ।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি