বুড়িচংয়ে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন–২০২৫ অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বুড়িচংয়ে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন–২০২৫ অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ

বুড়িচং উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে “টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) ক্যাম্পেইন–২০২৫” উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান, বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মোসহেল উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, বুড়িচং থানার সেকেন্ড অফিসার রাকিব, সহকারী শিক্ষা অফিসার উম্মে সালমা আক্তার খন্দকারসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ, এবং সময়মতো ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে শিশুদের এই রোগ থেকে নিরাপদ রাখা সম্ভব। আগামী ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তারা।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ