শেরপুর জেলা বিএনপি'র সভাপতিসহ ২৫ নেতাকর্মী জেল হাজতে

শেরপুর জেলা বিএনপি'র সভাপতিসহ ২৫ নেতাকর্মী জেল হাজতে
ছবি: মুহাম্মদ আবু হেলাল

দৈনিক বিজয় নিউজ শেরপুর প্রতিনিধিঃ

শেরপুর জেলা বিএনপি'র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলসহ ২৫ নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। পুলিশ কর্তৃক বিষ্ফোরক আইনে দায়েরকৃত চারটি মামলায় ২০ মার্চ (বুধবার) দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন বিএনপির নেতাকর্মীরা। তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন আদালত। এর আগে এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন নেতাকর্মীরা।

দলীয় সুত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী থানা পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে শেরপুর জেলা বিএনপি'র সভাপতি ও শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামী করে ৪টি মামলা দায়ের করেন। পরবর্তীতে হাইকোর্ট থেকে বিভিন্ন মেয়াদে জামিন নেন তারা। জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বুধবার দুপুরে শেরপুর জুডিশিয়াল আদালতে হাজির হয়ে চার মামলায় জামিনের আবেদন করেন মাহমুদুল হক রুবেলসহ ২৫ নেতাকর্মী।

দৈনিক বিজয় নিউজ/ মুহাম্মদ আবু হেলাল