গোদাগাড়ীতে ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি ও গোগ্রাম ফুটবল টুর্নামেন্টে বিএনপি নেতা মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের উপস্থিতি

গোদাগাড়ীতে ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি ও গোগ্রাম ফুটবল টুর্নামেন্টে বিএনপি নেতা মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের উপস্থিতি
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ীতে ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি উৎসবে সনাতনী ভক্তদের পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও গোদাগাড়ী-তানোর ধানের শীষের সম্ভাব্য এমপি প্রার্থী মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দিন। শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আয়োজনে অংশ নেন তিনি। তিরোভাব তিথি উৎসবে অংশগ্রহণ ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে তিনি উপস্থিত থেকে ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন এবং সমাজে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দেন। তিনি বলেন, “বাংলাদেশ সকল ধর্মের মানুষের জন্য সমান মর্যাদার দেশ। সনাতনী সমাজের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতা সব সময়ই থাকবে।

গোগ্রাম ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি একই দিনে বিকেলে অনুষ্ঠিত হয় গোগ্রাম ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দিন। তিনি খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এবং বলেন,খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, ফুটবলপ্রেমী দর্শক ও গণমাধ্যমকর্মীরা। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছর এ আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি উৎসাহ তৈরি হচ্ছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন