বরিশালে জিপিএ-৫ পেল বেশি সংখ্যক মেয়ে, ১২ প্রতিষ্ঠানে শূন্য পাসের হার।

বরিশালে জিপিএ-৫ পেল বেশি সংখ্যক মেয়ে, ১২ প্রতিষ্ঠানে শূন্য পাসের হার।
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল অনুযায়ী, এবার পাসের হার ৬২.৫৭%। মোট ১,৬৭৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, যার মধ্যে ১,২৭৪ জন মেয়ে ও ৪৫৭ জন ছেলে। এভাবে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে।

বৃহস্পতিবার সকালে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী ফলাফল ঘোষণা করেন। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে; তখন পাসের হার ছিল ৮১.৮৫% এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৪,১৬৭ জন।

বোর্ড সূত্রে জানা যায়, এবার মোট ৫৯,২৩৯ জন পরীক্ষার্থী অংশ নেন, যার মধ্যে ছাত্র ২৮,৯৯৪ জন ও ছাত্রী ৩২,৪৮৭ জন। ৩৪৯টি কলেজের শিক্ষার্থীরা ১৪৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। এবার ১২টি কলেজে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফলাফলকে সন্তোষজনক আখ্যায়িত করেন। তার মতে, নিয়মিত পড়াশোনা করায় অনেকেই কাঙ্ক্ষিত ফল পেয়েছেন। যে ১২টি প্রতিষ্ঠানে কেউ পাস করতে পারেনি, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ