লামা আনসার ব্যাটালিয়নের অধিনায়ক ড. সফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা : চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের কর্মকর্তাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা

লামা আনসার ব্যাটালিয়নের অধিনায়ক ড. সফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা : চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের কর্মকর্তাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর লামা আনসার ব্যাটালিয়ন ১২ বিএন'র সিনিয়র পরিচালক ও ব্যাটালিয়ান অধিনায়ক ড. সফিকুল ইসলাম, পিএসডি'র বদলি জনিত বিদায় অনুষ্ঠান গতকাল অত্যন্ত হৃদয়গ্রাহী পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর নতুন কর্মস্থলে যোগদানের পূর্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক ডক্টর মোঃ সাইফুর রহমান বিভিএম, বিভিএমএস। তিনি লামা ইউনিটে কর্মকালীন সময়ে ড.সফিকুল ইসলামের নানা কাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি আরও বলেন, সফিকুল ইসলাম ছিলেন প্রসাশনিক ও মানবিক কর্মকর্তা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম আনসার ভিডিপি'র কর্মকর্তা ও চট্টগ্রামের বিভিন্ন ইউনিটের, ইউনিট প্রধান, কর্মকর্তা-কর্মচারী ও ব্যাটালিয়ান সদস্য প্রমূখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, ড. সফিকুল ইসলামের নেতৃত্বে লামা আনসার ব্যাটালিয়ন শুধু প্রশাসনিক ও অপারেশনাল ক্ষেত্রে নয়, স্থানীয় জনগণের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন মূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তাঁর দক্ষতা, আন্তরিকতা ও মানবিক আচরণ সকলের হৃদয়ে গভীর স্থান করে নিয়েছে। বিদায়ী অধিনায়ক ড. সফিকুল ইসলাম তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, লামা আনসার ব্যাটালিয়নে দায়িত্ব পালন আমার কর্মজীবনের একটি স্মরণীয় অধ্যায়। সহকর্মীদের সহযোগিতা ও স্থানীয় জনগণের ভালোবাসা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। এই ভালোবাসা ও বিশ্বাস আমার পথচলার শক্তি হয়ে থাকবে।কর্মকর্তারা তাঁকে নতুন কর্মস্থলে আরও সফলতা কামনা করেন। অনুষ্ঠানে উপহার প্রদান, সম্মাননা স্মারক তুলে দেওয়া এবং ড. সফিকুল ইসলামের কর্মজীবনের নানা স্মৃতিচারণ ছিল উল্লেখযোগ্য অংশ। বিদায় অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা জানান, তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। দায়িত্ব পালনকালে তিনি কঠোর শৃঙ্খলার পাশাপাশি মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে সবার কাছে হয়ে উঠেছিলেন একজন প্রেরণাদায়ী নেতৃত্ব। শেষে দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠান সমাপ্ত হয়।এ সময় সংগঠনের নানা পদমর্যাদার কর্মকর্তা, কর্মচারী, ব্যাটালিয়ান অধিনায়ক, ব্যাটালিয়ান সদস্য ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান