“নরসিংদী জেলার বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত"
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী বিচার বিভাগের আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে “বিচার বিভাগীয় সম্মেলন-২২ইং নভেম্বর রবিবার ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নরসিংদী জেলার বিচারিক আদালত ও প্রশাসনের পারস্পরিক সমন্বয়, বিচার কার্যক্রমের গতি বৃদ্ধি, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবা কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন কার্যকর দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয়। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, নরসিংদী শেখ হুমায়ুন কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম,সহ বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মুহাম্মদ লুৎফুল মজীদ নয়ন, পিবিআই নরসিংদীর পুলিশ সুপার, এস.এম. মোস্তাইন হোসেন (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, আবু তাহের মো: সামসুজ্জামান, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আব্দুল বাছেদ ভূঁইয়া, জিপি অ্যাড. আব্দুল হান্নান মিয়া, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আ. মান্নান ভূঁইয়া-সহ স্থানীয় বিচার বিভাগের প্রতিনিধিগণসহ সংশ্লিষ্ট অংশীজনগণ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন