নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১১ বিজিবির চোরাচালানবিরোধী অভিযান বিভিন্ন ধরনের বাংলাদেশী মালামাল ও বার্মিজ গরু আটক
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষায় সদা জাগ্রত অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে। বাংলাদেশের সর্বদক্ষিণের দূর্গম পাহাড়ি এই সীমান্ত এলাকায় ১১ বিজিবি শুধু সীমান্ত সুরক্ষাই নয়, বরং চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে কার্যকর ভূমিকা রেখে বেসামরিক পরিমণ্ডলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় ব্যাটালিয়নের অধীনস্থ লেম্বুছড়ি বিওপি, ভালুখাইয়া বিওপি এবং ব্যাটালিয়ন সদরের টহল দল কয়েকটি পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বার্মিজ গরু এবং বিভিন্ন ধরনের বাংলাদেশী মালামালের বস্তা ফেলে পালিয়ে যায়।
অভিযানে মোট ৪টি বার্মিজ গরু, টেস্টিং সল্ট, চিপস, মশার কয়েল, স্প্রে মেশিনের যন্ত্রাংশ এবং বিভিন্ন প্রকার ইলেকট্রনিক যন্ত্রাংশসহ বেশ কিছু বাংলাদেশী মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের মোট সিজার মূল্য ১২,৬২,৪০০ টাকা (বারো লক্ষ বাষট্টি হাজার চারশত)। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. কে. এম. কপিল উদ্দিন কায়েস বলেন সূরা সালাম ঘরীদের কোন অবস্থাতে ছাড় দেওয়া হবে না এবং অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি