কুমিল্লা -৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা ডক্টর মোবারক হোসাইন
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৫ (বুড়িচং - ব্রাহ্মণপাড়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডক্টর মোবারক হোসাইন। সোমবার বিকাল সাড়ে ৪ টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর হোসেনের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুয়ামুন কবির, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মতিন, কুমিল্লা-৫ নির্বাচনী আসনের পরিচালক অধ্যাপক আলমগীর সরকার, সদস্য সচিব অধ্যাপক আব্দুল আউয়াল, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সাবেক ডি.জি.এম. আব্দুল মুন্তাকিম, শিক্ষাবিদ অধ্যাপক হুমায়ুন কবির, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এড.মোঃ সাইফুল আলম ও মাও.মিজানুর রহমান আতিকী, বুড়িচং উপজেলা আমীর অধ্যাপক অহিদুর রহমান,শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন,ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল আউয়াল,উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ কবির হোসেন, মোঃ ফারুক চৌধুরী,বুড়িচং পৌরসভার আমীর মোঃতাজুল ইসলাম,উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা জাকারিয়া খান,সেক্রেটারি জয়নাল আবেদীন,বাইতুল মাল সেক্রেটারি, আবুল কাশেম, অফিস সেক্রেটারি ফয়েজ আহমেদসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
মনোনয়নপত্র জমা দেওয়া শেষে ডক্টর মোবারক হোসাইন সাংবাদিকদের বলেন, “আমরা আশা করছি, আগামী নির্বাচন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। দীর্ঘ সময় পর ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। একটি নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন হলে আমরা ইনশাআল্লাহ জয়লাভ করব।” এ সময় জামায়াত নেতৃবৃন্দ একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার জোর দাবি জানান। অন্যদিকে, সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ তানভীর হোসেন সকল প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ