গোবিন্দগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারে সদস্যদের সংবর্ধনা

গোবিন্দগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারে সদস্যদের সংবর্ধনা
ছবি: সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারে সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুুপুুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনাতনে অনুষ্ঠিত এক সংবর্র্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এস এম আব্দুল্লাহ-বিন- শফিক, থানার অফিসার ইনচার্র্জ শামসুল আলম শাহ,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি হাজী জাকারিয়া ইসলাম জুয়েল,বীরমুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরুল ইসলাম আজাদ। অনুষ্ঠানে উপজেলা সকল বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধিবৃৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু