বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার আয়কর ফাঁকির মামলায় খালাস পেলেন

বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার আয়কর ফাঁকির মামলায় খালাস পেলেন
ছবিঃ ই

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ

আয়কর ফাঁকির এক মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু খালাস পেয়েছেন। সাড়ে ১৭ বছর আগে দায়ের করা এই মামলার রায় রোববার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম ঘোষণা করেন।

আদালতের রায়ে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা মামলায় রুহুল কুদ্দুস তালুকদারের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি, তাই তাঁকে খালাস দেওয়া হলো।

রুহুল কুদ্দুস তালুকদারের আইনজীবী মো. বোরহান উদ্দিন দাবি করেন, তাঁর মক্কেলকে হয়রানি করতেই মামলাটি করা হয়েছিল। এনবিআর পক্ষের চার সাক্ষীর সাক্ষ্যে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁর মক্কেলকে খালাস দিয়েছেন এবং এটি ন্যায়বিচার প্রতিষ্ঠিত করেছে।

উল্লেখ্য, ২০০৮ সালের ৩ আগস্ট এনবিআরের তৎকালীন সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়েছিল, রুহুল কুদ্দুস তালুকদার ১০ লাখ টাকার আয়কর ফাঁকি দিয়েছেন এবং তাঁর প্রকৃত আয়-ব্যয়ের তথ্য গোপন করেছেন।

গত বছরের ২২ জুন আয়কর ফাঁকি ও দুর্নীতির আরেকটি মামলায় রুহুল কুদ্দুস তালুকদার ও তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন খালাস পেয়েছিলেন।

দৈনিক বিজয় নিউজ/