‎পাবিপ্রবিতে উইকিক্লাবের আত্মপ্রকাশ

‎পাবিপ্রবিতে উইকিক্লাবের আত্মপ্রকাশ
ছবিঃ ভাস্কর চন্দ্র রায়

দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ

‎'সবার জন্য মুক্ত জ্ঞান ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) মুক্ত জ্ঞান চর্চা কেন্দ্রিক সেচ্ছাসেবামূলক সংগঠন 'পাবিপ্রবি উইকিক্লাব' সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। ‎সোমবার (১২ জানুয়ারি) বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে কেক কেটে এর উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ড. মো হাবিবুল্লাহ, ড. দয়াল চন্দ্র রায়, নিতুন কুমার পোদ্দার, আশরাফুল ইসলাম এবং আব্দুল আলী ভূঁইয়া এবং আরো উপস্থিত ছিলেন আহ্বায়ক বৃন্দ এবং উক্ত ক্লাবের সদস্যবৃন্দ। ‎ক্লাবের আহ্বায়ক সাদমান সাকিব বলেন,"আমাদের লক্ষ্য শুধু উইকিপিডিয়া সম্পাদনা নয়; বরং মিস ও ডিজ-ইনফরমেশনের এই সময়ে তথ্যের সত্যতা যাচাইয়ে দক্ষতা গড়ে তোলা। একই সঙ্গে ভাষার প্রতি দায়বদ্ধতা থেকে ইন্টারনেটে বাংলা ভাষার উপস্থিতি বাড়ানো আমাদের অন্যতম অনুপ্রেরণা। আমরা চাই, পাবিপ্রবির শিক্ষার্থীরা অনলাইনে বাংলা ভাষা সমৃদ্ধকরণে অগ্রণী ভূমিকা রাখুক।"

দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়