নরসিংদী জেলায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ মোবাইল কোর্ট অভিযান

নরসিংদী জেলায় তিতাস গ্যাসের অবৈধ  সংযোগ বিচ্ছিন্নকরণ মোবাইল কোর্ট অভিযান
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী জেলায়,১৪ইং বুধবার তিতাস গ্যাসের একটি টিম এবং ২০জন পুলিশ সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ এর নেতৃত্বে অবৈধ গ্যাস লাইনের বিরুদ্ধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয় ।সোর্স মোতাবেক তথ্য অনুসারে প্রথমে বাঘহাটা এবং দুপুরের পর বৌয়াকুড় অভিযান পরিচালিত হয়। এসময় বাংলাদেশ গ্যাস আইন,২০১০ এর ১০ ধারা এবং ১১ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যাক্তিগণকে সর্বমোট ৭০০০০/- (সত্তুর হাজার) টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলে আদায় করা হয়। জরিমানার পাশাপাশি অভিযুক্তদের গ্যাস সংযোগ লাইন তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়।এবং এর পাশাপাশি প্রায় ১,৫০,০০০/- টাকা বকেয়া আদায় করা হয়।এছাড়া, জনসচেতনতা বৃদ্ধিকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। জেলা প্রশাসনের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরন কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিস্চিত করেন প্রশাসন।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন