পটুয়াখালী জেলার চারটি ইউনিটের বিএনপির কমিটি স্থগিত ঘোষণা
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পটুয়াখালী পৌরসভা বিএনপি, পটুয়াখালী জেলা বিএনপির সদর উপজেলা শাখা, দুমকি উপজেলা শাখা এবং মির্জাগঞ্জ উপজেলা শাখার বিদ্যমান কমিটিগুলো পরবর্তী দলীয় নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন