ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী সরকারী কলেজ শাখার আয়েজনে দোয়া ও ইফতার মাহফিল অনুুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী সরকারী কলেজ শাখার আয়োজনে দোয়া ও গণ ইফতার মাহফিল অনুুষ্ঠিত হয়েছে।বুধবার(২৭ মার্চ)মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী সরকারি কলেজ শাখার সভাপতি মুহাম্মাদ আতিকুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ শাখাওয়াত হোসেন সরকার এর সঞ্চালনায় শহীদদের ম্মরণে দোয়া ও গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও গণ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মুহাম্মাদ খাইরুল কবির সহ কলেজ শাখার সাবেক ও বর্তমান দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বক্তরা বলেন মহান স্বাধীনতা দিবস আমাদের দেশ প্রেম,দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় চেতনা ও উদ্দীপনা সৃষ্টি করে।বক্তারা আরো বলেন ইফতার আমাদের ধর্মীয় ইবাদত ও ধর্মীয় সংস্কৃতি।ইসলাম বিরোধী সংস্কৃতি ধর্মপ্রাণ মুসলমানগণ পছন্দ করে না,আজকের এই গণ জমায়েত তার জ্বলন্ত প্রমাণ। পরিশেষে প্রধান অতিথি শহীদের আত্মার মাগফিরাত ও আহত যুদ্ধাদের সুস্বাস্থ্য কামনা এবং সুন্দর আয়োজনের জন্য কলেজ শাখাকে ধন্যবাদ জানিয়ে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।
দৈনিক বিজয় নিউজ / মো: এমরুল ইসলাম