পাবনায় সুরাইয়া অপহরণ ও হত্যা মামলায় আসামি স্বামী-স্ত্রী গ্রেফতার।

পাবনায় সুরাইয়া অপহরণ ও হত্যা মামলায় আসামি স্বামী-স্ত্রী গ্রেফতার।
ছবিঃ এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬ইং) পাবনা জেলা ফরিদপুর উপজেলার বৃলাহিড়ী বাড়ী ইউনিয়নের পাঁচ জন্তিহার গ্রামের বাসিন্দা মোঃ স্বপন খানের হাইস্কুল পড়ুয়া অষ্টম শ্রেণির শিক্ষার্থী কিশোরী সুরাইয়া খাতুন(১৩)কে গত ৬দিন পুর্বে(১৩ জানুয়ারি ২০২৬ইং) অপহরণ করা হয় মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে। গত রবিবার(১৮ জানুয়ারি ২০২৬ইং) সুরাইয়া খাতুন মরদেহ ডোবা থেকে উদ্ধার করে ফরিদপুর থানা পুলিশ। সোমবার সুমাইয়া খাতুন অপহরণ ও হত্যা মামলায় সুরাইয়া খাতুন এর চাচাতো বোন ডালিয়া খাতুন ও ডালিয়া খাতুন এর স্বামী আব্দুল লতিফ'কে সুরাইয়া খাতুন হত্যা ও অপহরণ মামলায় গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, ভিকটিমের দাদা-দাদী আর্থিকভাবে স্বচ্ছল ও ভীতু হওয়ায়, আসামিরা পূর্বপরিকল্পিত ভাবে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে ভুয়া অপহরণের ঘটনা ঘটায়। ঘটনার দিন স্ত্রী ডালিয়া খাতুন ভিকটিম সুরাইয়া খাতুনকে নিয়ে নির্দিষ্ট স্থানে মিলিত হয়, সেখানে পুর্ব থেকেই স্বামী আব্দুল লতিফ অপেক্ষায় ছিলেন। পরে পরিত্যক্ত একটি ঘরে ডালিয়া খাতুন ভিকটিম সুরাইয়াকে ঘুমের ওষুধ খাইয়ে রেখে যায়। রাতের বেলায় তারা স্বামী স্ত্রী ফিরে এসে ভিকটিম সুরাইয়াকে মৃত অবস্থায় পায় এবং সুরাইয়ার মৃতদেহটি স্থানীয় পুকুরে ফেলে দেয়। পরবর্তীতে শনিবার (১৭/০১/২০২৬ ইং)তারিখে আব্দুল লতিফের মোবাইল ব্যবহার থেকে ভিকটিমের দাদার কাছে তিনলক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ঘটনায় সরাসরি জড়িত দুই আসামি আব্দুল লতিফ (জন্তিহার, ফরিদপুর) ডালিয়া খাতুন (ভিকটিমের চাচাতো বোন ও লতিফের স্ত্রী)-কে দ্রুত (২৪ ঘণ্টার মধ্যে) গ্রেফতার করা হয়েছে।

পাবনা জেলা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে পেশাদারিত্বপূর্ণ তদন্তের মাধ্যমে সুরাইয়া খাতুন অপহরণ ও হত্যা মামলায় জড়িত অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে পুলিশ পেশাদারিত্বের সাথে জনগণের নিরাপত্তা ও আইনের প্রতি অঙ্গীকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর।

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ