রাজশাহীর মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের উদ্যোগে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে সংবর্ধনা

রাজশাহীর মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের উদ্যোগে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে সংবর্ধনা
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের উদ্যোগে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি মো. গোলাম মোস্তফা মামুন। অনুষ্ঠানের শুরুতে মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের সভাপতি রাজিব খাঁন তাকে ফুলের মালা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত অতিথি ও আয়োজকরা পরস্পরকে ফুলের মালা পরিয়ে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ঐক্য প্রেসক্লাবের সিনিয়র সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, দপ্তর সম্পাদক আল আমিনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনে ঐক্য, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্বের ওপর বিশেষভাবে জোর দেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, কল্যাণ নিশ্চিতকরণ, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকতার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, এ ধরনের সংবর্ধনা ও সৌহার্দ্যপূর্ণ আয়োজন সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যকে আরও শক্তিশালী করবে, যা পেশাগত উৎকর্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন