রাজাপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ক্রাইম ডাইরি

রাজাপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ছবিঃ মোঃ হৃদয় হোসেন

দৈনিক বিজয় নিউজ রাজাপুর প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক অভিযানে মোহাম্মদ নাসির হাওলাদার (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১৯ তারিখ) রাতে রাজাপুর উপজেলার একটি এলাকায় এ অভিযান চালানো হয়। সন্দেহজনক অবস্থায় নাসির হাওলাদারকে আটক করে দেহ তল্লাশি করলে তার কাছে ১০ পিস ইয়াবা পাওয়া যায়।

পরবর্তীতে তাকে ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।

.দৈনিক বিজয় নিউজ/ মোঃ হৃদয় হোসেন