উৎসবমুখর পরিবেশে শুরু হলো নির্বাচনী প্রচারণা রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে বিএনপি নেতা-কর্মীদের গণসংযোগ ও মতামত প্রকাশ
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে সামনে রেখে রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা। উৎসবমুখর পরিবেশে এই প্রচারণায় অংশ নিচ্ছেন মোহনপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। প্রচারণাকালে নেতা-কর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে ব্যাপক গণসংযোগ ও মতামত প্রকাশ করেন। এ সময় তাঁরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দের বক্তব্যে বলা হয়, অ্যাডভোকেট শফিকুল হক মিলন একজন সৎ, যোগ্য, পরিশ্রমী ও নির্ভীক জননেতা। তিনি দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন এবং একজন ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা আরও বলেন, পবা–মোহনপুরের সার্বিক উন্নয়ন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে অ্যাডভোকেট শফিকুল হক মিলনের কোনো বিকল্প নেই। ধানের শীষ প্রতীকে তাঁকে বিজয়ী করা হলে এলাকায় প্রকৃত উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের গতি আরও ত্বরান্বিত হবে। প্রচারণায় অংশগ্রহণকারীরা বলেন, আসুন আমরা সবাই ধানের শীষ প্রতীকে আমাদের মূল্যবান ভোট দিয়ে পবা–মোহনপুরবাসীর সেবায় কাজ করার সুযোগ করে দিই বিএনপির এই পরীক্ষিত জননেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন