ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠাই লক্ষ্য—মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এটাই আমার শেষ নির্বাচন। জনগণের অধিকার ফিরিয়ে দিতে এবং ন্যায়ভিত্তিক সমাজ গড়তেই আমি নির্বাচন করছি।” তিনি আজ ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাটিগাড়া সোনাহার বাজারে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন। পথসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “একটি বিশেষ দল এবার নির্বাচনে অংশ নিচ্ছে, যাদের মানুষ ভালোভাবে চেনে না। তারা নানা প্রতিশ্রুতি দিচ্ছে। আমি আগেও বহুবার নির্বাচন করেছি, জনগণ আমাকে চেনে।” তিনি আরও বলেন, নির্বাচিত হলে ঠাকুরগাঁও জেলার রাস্তাঘাটের উন্নয়ন, স্কুল-কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করা হবে। পাশাপাশি কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড এবং নারী মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন আউলিয়াপুর ইউনিয়নের আহ্বায়ক মিজানুর রহমান লিটন, আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইদুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম